Saturday , 18 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. খোলামত
  8. চাকুরী
  9. জাতীয়
  10. জানা-অজানা
  11. প্রযুক্তি ও গবেষণা
  12. বিনোদন
  13. ভ্রমন
  14. মিডিয়া
  15. রাজনীতি

রায়পুরা বিএনপির ঐক্যের ডাক দিতে পারেন আব্দুর রহমান খোকন

প্রতিবেদক
Harun Rashid
October 18, 2025 1:25 pm

লেখক: মতামত ডেস্ক

নরসিংদীর রায়পুরা উপজেলা বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরেই বিভেদ ও দোষারোপের রাজনীতি বিরাজ করছে। এতে একদিকে যেমন দলীয় সংগঠনের ভেতরে ক্ষয় দেখা দিয়েছে, অন্যদিকে সাধারণ কর্মীদের হতাশা ও বিভ্রান্তিও বেড়েছে। এমন পরিস্থিতিতে প্রয়োজন একটি শক্তিশালী নেতৃত্ব—যিনি ভেদাভেদ ভুলিয়ে দলীয় ঐক্যের ভিত্তি গড়ে তুলতে পারবেন। আর সেই নেতৃত্বে এগিয়ে আসতে পারেন উপজেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন।
রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতার আলো,
আব্দুর রহমান খোকনের রাজনীতির সূচনা ১৯৮৬ সালে ছাত্র রাজনীতির মধ্য দিয়ে। ১৯৮৯ সালে তিনি নরসিংদী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে ছাত্র রাজনীতিতে নিজের দক্ষতা ও নেতৃত্বগুণের প্রমাণ দেন। এরপর যুবদলের রাজনীতিতে সম্পৃক্ত হয়ে ২০০৯ সালে রায়পুরা উপজেলা বিএনপির কাউন্সিলে প্রত্যক্ষ ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ধারাবাহিকভাবে ২০১৪ ও ২০১৬ সালেও তিনি পুনরায় এই পদে নির্বাচিত হন, যা তার জনপ্রিয়তা ও সংগঠনের প্রতি নিষ্ঠার স্বীকৃতি বহন করে।
আন্দোলন-সংগ্রামে সাহসী ভূমিকা,

এরশাদবিরোধী আন্দোলনের সময় সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন আব্দুর রহমান খোকন। সেই আন্দোলনের কারণে তার বিরুদ্ধে ১৯টি মামলা হয়। পরবর্তীতে বিভিন্ন সময় আওয়ামী লীগ সরকারের বিরোধী আন্দোলনেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। হাসিনা সরকার পতনের আগের বছর নরসিংদী রেলস্টেশন থেকে ৮১ জন নেতাকর্মীর সঙ্গে গ্রেপ্তার হয়ে কারাভোগ করেন।
দীর্ঘ ৩৫ বছরের রাজনৈতিক জীবনে তিনি ৩৩টি মামলার আসামি হয়েও রাজনীতি থেকে সরে যাননি। আন্দোলন, গ্রেপ্তার ও নির্যাতনের মধ্য দিয়েও আদর্শ ও দলীয় বিশ্বাসে অবিচল থেকেছেন তিনি।
ঐক্যের কারিগর হওয়ারপ্রত্যাশা,
রায়পুরা উপজেলা বিএনপির অনেক নেতাকর্মী মনে করেন, বর্তমান সময়ের সবচেয়ে বড় প্রয়োজন দলের অভ্যন্তরীণ ঐক্য পুনর্গঠন। আব্দুর রহমান খোকন সেই ঐক্যের সেতুবন্ধন গড়তে পারেন। তার নেতৃত্বে যদি ভেদাভেদ ভুলে সব স্তরের নেতা-কর্মী এক ছাতার নিচে একত্রিত হতে পারেন, তবে রায়পুরা এবং নরসিংদী-৫ আসনে বিএনপির পুরনো গৌরব পুনরুদ্ধার সম্ভব হবে।
হারানো আসন পুনরুদ্ধারের আশা,১৯৯৬ সালের পর থেকে দীর্ঘ সময় ধরে নরসিংদী-৫ আসনে বিএনপি জয়লাভ করতে পারেনি। সর্বশেষ প্রয়াত আব্দুল আলী মৃধা এই আসনে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর থেকে একাধিক নির্বাচনে দলটি পরাজিত হয়েছে মূলত অভ্যন্তরীণ বিভেদ ও সংগঠনের দুর্বলতার কারণে।
এখন সময় এসেছে পুনরায় সেই হারানো আসন ফিরে পাওয়ার। কিন্তু তার জন্য প্রয়োজন ঐক্য, বিশ্বাস ও সংগঠিত নেতৃত্ব। আর সেই ঐক্যের পথে দলের কর্মীরা দেখছেন এক নাম—আব্দুর রহমান খোকন।শেষ কথা
রাজনীতি শুধু বক্তব্য বা প্রতিশ্রুতির নয়, এটি হচ্ছে আদর্শ, ত্যাগ ও নেতৃত্বের সংমিশ্রণ। আব্দুর রহমান খোকন তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তা প্রমাণ করেছেন। এখন রায়পুরা উপজেলা বিএনপির সামনে একটাই প্রশ্ন—তারা কি বিভেদ ভুলে ঐক্যের পথে হাঁটবে, না কি আবারও সুযোগ হারাবে?
যদি ঐক্যের পথ বেছে নেয়, তবে ইতিহাস হয়তো আবারও ধানের শীষের জয়গান গাইবে—আর সেই জয়যাত্রার কারিগর হতে পারেন আব্দুর রহমান খোকন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

রায়পুরায় ভ্রাম্যমান আদালতের উচ্ছেদ অভিযান, ১৫,৫০০ টাকা জরিমানা

রায়পুরা মরহুম ইউনুছ আলী বিদ্যানিকেতন সরকারী করনের দাবীতে মানববন্ধন

অবৈধভাবে মাটি কাটায় ৯ জনকে কারাদণ্ড, ১লক্ষ টাকা জরিমান 

রায়পুরায় মফস্বল সাংবাদিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্টিত

রায়পুরায় অগ্রণী ব্যাংক পিএলসির ৯৭৫ তম শাখার শুভ উদ্বোধন

নরসিংদী-৫ (রায়পুরা) আসনে ১৬৭টি ভোট কেন্দ্রের ৬৬টি ঝুঁকিপূর্ণ

রায়পুরা পৌরসভার উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

নরসিংদী রায়পুরায় বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রায়পুরায় চাচার হাতে আপন দুই-ভাতিজা খুন

নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময়