Tuesday , 31 May 2022 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. খোলামত
  8. চাকুরী
  9. জাতীয়
  10. জানা-অজানা
  11. প্রযুক্তি ও গবেষণা
  12. বিনোদন
  13. ভ্রমন
  14. মিডিয়া
  15. রাজনীতি

তরুণীকে লাঞ্ছিত করা সেই নারী ৩ দিনের রিমান্ডে

প্রতিবেদক
admin
May 31, 2022 4:09 pm

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদী রেলওয়ে স্টেশনে অশ্লীল পোশাকের অজুহাতে এক তরুণীকে হেনস্তার মামলায় গ্রেফতার মার্জিয়া আক্তারকে তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার নরসিংদীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম দেলোয়ার হোসাইন শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।

নরসিংদী জিআরপি ফাঁড়ির এসআই এইচ এম হারুনুজ্জামান রুমেল জানান, বিকেলে মার্জিয়া আক্তারকে বিকালে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রবিবার দিবাগত রাতে জেলার শিবপুর উপজেলা থেকে মার্জিয়া আক্তারকে গ্রেফতার করে র্যা ব-১১। তবে শিলা, শায়লা এ রকম একাধিক নামে বিভিন্ন জায়গায় পরিচিত তিনি। মার্জিয়া পেশায় একজন ঘটক।

গত ১৮ মে (বুধবার) ভোর সোয়া ৫টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক তরুণী আধুনিক পোশাক পড়ায় তার দুই বন্ধুসহ হেনস্তার শিকার হন। এরপর সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে গত ২০ মে (শুক্রবার) রাত ৯টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশন এলাকা থেকে পুলিশের করা মামলায় মো. ইসমাইল নামে একজনকে গ্রেফতার করে পুলিশ।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

রায়পুরায় বসতবাড়ী ফিরে পেতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন 

রায়পুরায় প্রমোটিং ডায়াসপোরা ইনভেস্টমেন্ট এন্ড অপটিমাল ইউজেস অফ রেমিটেন্স শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

রায়পুরায় প্রশ্নপত্র ফাঁসের চেষ্টায় ভ্রাম্যমান আদালতে ১ জনকে ৩ মাসের কারাদন্ড

নির্বাচন ও গণভোটের তফসিল 

জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে সার্ক জার্নালিস্ট ফোরাম প্রেসিডেন্ট রাজু লামার অংশগ্রহণ

শীতার্তদের পাশে দাঁড়ালেন রায়পুরা সাংবাদিক ফোরাম ও প্রশাসন

রায়পুরা সাংবাদিক ফোরামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত,

রায়পুরায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু 

রায়পুরা চর অঞ্চলের ছয়টি ইউনিয়ন নিয়ে গঠিত থানার নাম চররায়পুরা

সাবেগ পৌর ছাত্রদল নেতার মা এর কবর জিয়ারত করলেন বি এন পি নেতা এম এন জামান